গোপনীয়তা নীতি

তোমার কোন তথ্য আমরা রাখি, কেন রাখি, আর কার সাথে ভাগ করি — সহজ ভাষায়।

  1. 01যা আমরা রাখি

    অ্যাকাউন্ট খুলতে লাগে তোমার নাম আর একটা ইমেইল বা মোবাইল নম্বর। গুগল দিয়ে ঢুকলে গুগল থেকে নাম, ইমেইল আর ছবি আসে। প্রোফাইলে চাইলে জন্মতারিখ, শ্রেণি, প্রতিষ্ঠান, ঠিকানা, ছবি আর অভিভাবকের নাম-নম্বর দিতে পারো; এগুলো তোমার ইচ্ছা।

  2. 02কেন রাখি

    অ্যাকাউন্ট চালাতে, কেনা কোর্স দেখাতে, পরীক্ষার খাতা দেখতে আর নম্বর জানাতে। ওটিপি, ক্লাসের নোটিশ আর জরুরি খবর এসএমএস, ইমেইল বা পুশ নোটিফিকেশনে পাঠাই। বিজ্ঞাপনের জন্য তোমার তথ্য ব্যবহার করি না।

  3. 03টাকা লেনদেন

    পেমেন্ট নেয় এসএসএলকমার্জ — বিকাশ, নগদ, রকেট বা কার্ড, যেটাই হোক। আমরা শুধু জানি কোন কোর্সের জন্য কত টাকা এসেছে আর লেনদেনের নম্বর। তোমার কার্ড নম্বর বা ওয়ালেটের পিন আমাদের কাছে কখনো আসে না।

  4. 04তোমার লেখা আর কাজ

    পরীক্ষার উত্তর, খাতার ছবি, ক্লাসের নিচের প্রশ্ন আর শিক্ষককে পাঠানো মেসেজ আমরা রাখি, যাতে শিক্ষক দেখতে আর উত্তর দিতে পারেন। কেউ কোনো মেসেজ রিপোর্ট করলে একজন অ্যাডমিন সেটা পড়তে পারেন, আর কে কখন পড়ল তার হিসাব থাকে।

  5. 05ডিভাইস

    একটা শিক্ষার্থী অ্যাকাউন্ট একসাথে একটা ডিভাইসেই চলে। এটা মানাতে কোন ডিভাইস থেকে কখন ঢোকার চেষ্টা হলো, সেটা আমরা লিখে রাখি।

  6. 06কার সাথে ভাগ করি

    কারো কাছে বিক্রি করি না। যেটুকু দরকার শুধু সেটুকু যায় পেমেন্ট গেটওয়ে, এসএমএস পাঠানোর সেবা আর ইমেইল বা পুশ নোটিফিকেশনের সেবার কাছে — তোমার কাছে পৌঁছাতে যতটুকু লাগে।

  7. 07তোমার হাতে যা আছে

    প্রোফাইলের তথ্য নিজেই বদলাতে পারো। পুশ নোটিফিকেশন বন্ধ করতে পারো। অ্যাকাউন্ট মুছতে চাইলে ইমেইল করো; আমরা মুছে দেব, তবে লেনদেনের যে হিসাব আইনে রাখতে হয় সেটা থাকবে।

প্রশ্ন থাকলে

এই পাতার কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে হেল্পলাইনে ফোন করো বা ইমেইল করো। একজন মানুষই উত্তর দেবে।