ব্যবহারের শর্তাবলি

এই সাইটে অ্যাকাউন্ট খোলা, কোর্স কেনা আর পড়ার নিয়ম — সহজ ভাষায়।

  1. 01তোমার অ্যাকাউন্ট

    একটা অ্যাকাউন্ট একজনের। নিজের সঠিক নাম আর নম্বর দাও, পাসওয়ার্ড কাউকে দিও না। আঠারোর নিচে হলে অভিভাবকের সম্মতি নিয়ে খোলো।

  2. 02কোর্স কেনা

    দাম টাকায়, কেনার সময় যেটা দেখানো হয় সেটাই। পেমেন্ট নিশ্চিত হলে কোর্সের সব ক্লাস, নোট আর পরীক্ষা তোমার — কোনো মেয়াদ নেই। ফ্রি ক্লাসগুলো কেনার আগেই দেখা যায়।

  3. 03টাকা ফেরত

    যুক্তিসঙ্গত কারণ থাকলে একাডেমি পেমেন্ট ফেরত দিতে পারে। হেল্পলাইনে ফোন করে বা ইমেইল করে জানাও। টাকা ফেরত গেলে সেই কোর্সে আর ঢোকা যাবে না।

  4. 04ক্লাস আর নোটের ব্যবহার

    সব কিছু শুধু নিজের পড়ার জন্য। ক্লাস রেকর্ড করা, নামানো, অন্যকে দেওয়া বা বিক্রি করা যাবে না। নোট নিজের জন্য নামাতে পারো, ছড়াতে পারো না। সার্টিফিকেটে তোমার নাম থাকে; সেটা অন্য কাউকে দেওয়া যায় না।

  5. 05ডিভাইস আর অ্যাকাউন্ট ভাগাভাগি

    একটা শিক্ষার্থী অ্যাকাউন্ট একসাথে একটা ডিভাইসেই চলে। অ্যাকাউন্ট ভাগাভাগি করলে বা এই নিয়ম ভাঙলে একাডেমি অ্যাকাউন্ট আটকে দিতে পারে।

  6. 06পরীক্ষা আর সার্টিফিকেট

    পরীক্ষা নিজে দাও। নম্বর শিক্ষকের সিদ্ধান্ত। সার্টিফিকেট তখনই পাওয়া যায় যখন শিক্ষক সেই কোর্সে সেটা চালু রাখেন আর তুমি কোর্স শেষ করো।

  7. 07শিক্ষকের কনটেন্ট

    প্রতিটা কোর্সের ক্লাস, নোট আর প্রশ্ন সেই শিক্ষকের। একাডেমি সেগুলো তোমার কাছে পৌঁছে দেয়। শিক্ষক কোনো কোর্স আর্কাইভ করলে নতুন কেউ কিনতে পারে না; যারা কিনেছে তারা পড়তে পারে।

  8. 08নিয়ম বদলালে

    নিয়ম বদলালে এই পাতায় লেখা হবে। তারপরও সাইট ব্যবহার করলে ধরে নেব তুমি মেনে নিয়েছ।

প্রশ্ন থাকলে

এই পাতার কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে হেল্পলাইনে ফোন করো বা ইমেইল করো। একজন মানুষই উত্তর দেবে।